সরকারের উদ্যোগ ও উন্নয়ন বার্তা নিয়ে যশোরে নগর ও সদর স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের তাৎক্ষণিক উদ্যোগ এবং নিত্যপণ্যের বাজারদর ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যসংবলিত লিফলেট বিতরণ করেছে যশোর নগর স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার পৃথকভাবে মণিহার এলাকা এবং রাজারহাট বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

মণিহার এলাকায় নগর স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজনসহ নেতৃবৃন্দ।

রাজারহাট বাজারে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিএম সামাদ প্রমুখ।