যশোরে সদর উপজেলা মহিলা দলের শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা মহিলা দলের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভানেত্রী রাশিদা রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদিকা হালিমা লতিফ,সহ-সভানেত্রী সেলিনা পারভিন শেলী, জেলা যুগ্ম-সম্পাদিকা রাফাত আরা ডলি, সুফিয়া বেগম, সহ-সাংগঠনিক সম্পাদিকা আনোয়ারা পারভিন আনু, সদর উপজেলা যুগ্ম-সম্পাদিকা সুফিয়া মাহমুদ রেখা প্রমুখ।