যশোরে শুভ জন্মাষ্টমী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার জেলা পূজা উদ্যাপন পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবছর দিবসটি বর্ণাঢ্য আয়োজনে পালিত হলেও এবার দেশের বিভিন্ন স্থানে বানভাসি মানুষের সহায়তা করার জন্য জেলা পূজা উদ্যাপন পরিষদ উৎসবের ব্যয় সংকোচন করে সীমিত পরিসরে আয়োজন করে।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সোমবার শহরের বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন সভাপতিত্ব করেন। পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি অ্যাড. প্রশান্ত দেবনাথ, দুলাল সমাদ্দার, যুগ্ম-সম্পাদক রতন আচার্য্য, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবীন পাল, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ প্রমুখ। আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া নীলগঞ্জ মহাশ্মশানেও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।