যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন অব্যহত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বাদ জোহর যশোর পৌরসভা শ্রমিক দলের আয়োজনে পৌর মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছবি: লোকসমাজ।

পরে বাদ আসর গরীব শাহ মাজার রোডে জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দল জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহাক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান প্রমুখ।