যশোরে রেড ক্রিসেন্টের ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিট কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সিভিল সার্জন ডা. মাসুদ রানা।