যশোরে যুব উদ্যোক্তা ফোরামের অভিষেক

0

 

বুধবার যুব উন্নয়ন অধিদপ্তর স্বীকৃত যুব উদ্যোক্তা ফোরাম যশোরের অভিষেক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহীদুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফোরাম যশোরের সহসভাপতি মো. মফিজুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন, মো. সেলিমুজ্জামান, মো. নাজিমউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন, যুব উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক মেঘনা ইমদাদ।
অভিষেক অনুষ্ঠানে যশোর জেলার ৮ টি উপজেলা সমন্বায়করা অংশগ্রহণ করেন।
সংগঠনটির নতুন কমিটির সভাপতি হয়েছেন জহির ইকবাল ও সাধারণ সম্পাদক মেঘনা ইমদাদ। সহ–সভাপতি খাদিজা খানম,যুগ্ম সম্পাদক ফাতেমা জোহরা ও দিপা মজুমদার,অর্থ সম্পাদক শাহারিয়ার সিদ্দিকী পল্ববী,প্রচার সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক, দপ্তর সম্পাদক পল্লব রায়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন যশোর যুব উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সমন্বায়ক মুসলিমা খাতুন ও মেঘনা ইমদাদ। বিজ্ঞপ্তি।