যশোরে যুবক ছুরিকাহত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। হৃদয় হোসেন তেঁতুলিয়া গ্রামের শাহাজান আলীর পুত্র।
গ্রামবাসী জানিয়েছেন, গ্রাম প্রতিপক্ষের লোকজনের সাথে তার শত্রুতা ছিল। এর জের ধরে কাল সন্ধ্যায় লোকজন তার পেটে ছুরিকাঘাত করে।