যশোরে মির্জা ফখরুলের মতবিনিময় আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার যশোর জেলা বিএনপির আয়োজনে সুধী সমাজের সাথে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভাপতিত্ব করবেন। মতবিনিময় সভায় আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।