যশোরে মাদক বিক্রেতা দম্পতি আটক, ৮টি পাসপোর্ট ও বিদেশি মুদ্রা উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া চোপদার পাড়ায় শনিবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছেন সেনা সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা, দেশি বিদেশি মুদ্রা ও ৮টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল ৩টার দিকে সেনা সদস্যরা বেজপাড়া চোপদার পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল আলম মুন্নার বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে রবিউল আলম মুন্না এবং তার স্ত্রী পাপিয়া বেগমকে তারা আটক করেন। পরে তাদের কাছ থেকে ৩ কেজি সাড়ে ৪শ’ গ্রাম গাঁজা,৭০ হাজার ৮৪৮ টাকা, ভারতীয় ১ হাজার ১৮০ রুপি, ৮টি পাসপোর্ট, ৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের দখল থেকে মাদক বহনে একটি রিবশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক দম্পতিকে বিকেল ৫টার দিকে কোতয়ালি থানায় হস্তান্তর করেছেন সেনা সদস্যরা।