যশোরে মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটির অবস্থান কর্মসূচি

0

‘সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চাই’ ¯োগানে যশোরে বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটি অবস্থান কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১টা এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিইউসি এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রণব দাস, জয়তী সোসাইটির কর্মকর্তা বর্ণালী, মহিলা পরিষদের প্যানেল আইনজীবী অ্যাড. আয়নাল হোসেন, গ্রামের কাগজ পত্রিকার সাংবাদিক তহমিনা সুলতানা কাকলি, মহিলা পরিষদ জেলা কমিটির সভাপতি আফরোজা শিরিন, সহ-সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, লিগ্যালএইড সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুফিয়া বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা পারভীন, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক সায়েদা বানু শিল্পী, জেলা কমিটির সদস্য উম্মে মাকসুদা মাসু প্রমুখ। স্মারকলিপিতে সামাজিক প্রতিরোধ কমিটি অবিলম্বে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছে। পাশাপাশি এই সম্প্রদায়ের ওপর হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। বিজ্ঞপ্তি