যশোরে ভোজন বাড়ি রেস্তোরাঁ ও অনন্যা ঘোষ ডেয়ারিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের লালদীঘির পূর্ব পাশের ভোজন বাড়ি রেস্তোরাঁয় মুরগির গ্রিলের পাশে ঝাড়ু দেওয়া হচ্ছিলো। ভেতরের পরিবেশ ছিলো নোংরা। বুধবার বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে এমনই দৃশ্য চোখে পড়েছে।

শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ অনন্যা ঘোষ ডেয়ারির কারাখানাতেও নোংরা পরিবেশ পাওয়া গেছে। মিষ্টির ভেতর মাছি পড়েছিলো। কর্মচারীদেরকে খোলা মাথায় কাজ করতে দেখা গেছে।

ওইসব অনিয়মের কারণে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

বেঞ্চ সহকারী হাফিজুর রহমান জানান, বিশুদ্ধ আদালত পরিচালনা করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম। ভোজন বাড়ি রেস্তোরাঁয় অভিযানকালে দেখা যায়, সেখানে খরিদ্দারদের ভীড় থাকলেও ভেতরের পরিবেশ নোংরা ছিলো। মুরগির তৈরি করা গ্রিল রয়েছে। তার পাশ দিয়ে ঝাড়ু দিচ্ছেন একজন কর্মচারী। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিচারকের চোখে এই দৃশ্য ধরা পড়ার পর ওই প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ছবি: সংগৃহীত।

সূত্র জানায়, নামকরা মিষ্টি তৈরির প্রতিষ্ঠান অনন্য ঘোষ ডেয়ারির ঘোপ নওয়াপাড়া রোডের কারখানায় অভিযানকালে নোংরা পরিবেশ পাওয়া গেছে। মিষ্টির মধ্যে মাছি পড়েছিলো।

এ কারণে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনন্যা ঘোষ ডেয়ারি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন।