যশোরে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের অভিযান

0

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে যশোরের বিভিন্ন উপজেলায় পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে। গত বুধবার রাতে ৩৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দলটির কেন্দ্রীয় ও জেলার নেতারা জানিয়েছেন। অভিযানের সময় পুলিশের বিরুদ্ধে যশোর যুবদলের তিন নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ২৮ তারিখের ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপি নেতাকর্মীরা যাতে না যেতে পারে সে জন্য পুলিশ গোটা জেলাব্যাপী ত্রাস সৃষ্টি করছে। গত বুধবার রাত থেকেই যশোর শহরসহ জেলার প্রায় সব উপজেলাতেই বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ।
দলটির জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় ৪৬ জন নেতাকর্মীকে আটক করেছে। সেখানে পুলিশের বিরুদ্ধে নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুরেরও অভিযোগ রয়েছে। আটক এসব নেতাকর্মীকে বিভিন্ন পেন্ডিং মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।
আটকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, যশোর সদরের চাঁচড়া ইউনিয়ন বিএনপির আব্দুল ওহাব, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদল বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন মোল্যা, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল শেখ, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল বিশ্বাস, যশোর নগর বিএনপি নেতা কাজী ইসরাফিল, রফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বুধবার রাতে যশোর শহরে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুমসহ অন্তত ২৫ জনের বাসায় তল্লাশি চালায়। এসময় পুলিশ যশোর শহরের শংকরপুর আশ্রম রোডে জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক রাজন হাওলাদার মানিকের, নাজির শংকরপুর কোল্ডস্টোরেজ এলাকার ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন সাগর, ৭ নং বেজপাড়া শংকরপুর আবারের মোড় ওয়ার্ড যুবদল নেতা জাহিদ ইসলাম শামীমের বাড়ি অভিযানের সময় ভাঙচুর চালিয়ে ত্রাস সৃষ্টি করে।
এ বিষয়ে জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক রাজন হাওলাদার মানিক অভিযোগ করেন, গত বুধবার রাত দেড় টার দিকে সাদা পোশাকে কয়েকজন পুলিশ আমাকে ধরার জন্য আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমি পালিয়ে যাই। আমাকে না পেয়ে আমার বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে চলে যায়। তিনি বলেন, মাত্র কয়েকদিন আগে পুলিশের সাজানো মামলায় জামিন নিয়েছি। তারপরও কোনো কারণ ছাড়াই গ্রেফতারে এ অভিযান চালায় বলে তিনি অভিযোগ করেন।
তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন যশোর কোতয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে সুুুনির্দিষ্ট মামলা ও ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেফতার করা হচ্ছে।
এদিকে পুলিশের এ গণগ্রেফতার ও হয়রানির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করতে পুলিশ এ গ্রেফতার অভিযান চালাচ্ছে। তবে গ্রেফতার করে মানুষের স্রোত  ঠেকানো যাবে না বলে তিনি জানান। তিনি বলেন, ইতোমধ্যেই যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে পৌঁছেছেন। বাকিরাও রওনা হবেন । বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষও এ সংগ্রামে যোগ দেবেন বলে বিএনপির কেন্দ্রীয় এ নেতা জানান।

বুধবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ দলের ৩৩ নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার তাদেরকে কথিত নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটকরা হলেন, যশোর শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকার আকবর আলীর ছেলে রফিকুল ইসলাম, শংকরপুরের কাজী তাইজুল ইসলামের ছেলে ইস্রাফিল হোসেন, সদর উপজেলার তফসীডাঙ্গার মৃত নওশের আলী মোড়লের ছেলে আব্দুল ওহাব মোড়ল, আগ্রাইল গ্রামের কাওসার আলীর ছেলে হেলাল, গোপালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, আতিয়ার রহমানের ছেলে নুরুল ইসলাম, নরেন্দ্রপুর বিশ্বাসপাড়ার মৃত কিনু বিশ্বাসের ছেলে আবুল হোসেন, নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে নিজাম উদ্দীন, ঝিকরগাছা উপজেলার নাভারন বেলের মাঠ এলাকার আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে মোবারেক মোল্লা, বাবুল হোসেনের ছেলে রাসেল উদ্দিন, মণিরামপুর উপজেলার ঝাঁপা মাঠ পাড়ার সাখাওয়াৎ হোসেনের ছেলে তারিকুল ইসলাম এডিশন, বাঘারপাড়া উপজেলার ধান্যপুড়া গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে বর্ষণ হোসেন, শেখেরবাতান গ্রামের মৃত হাসেম আলী মোল্লার ছেলে রফিকুল ইসলাম, ভদ্রডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে নজরুল খান, ধলগ্রামের সামসের সরদারের ছেলে ওসমান সরদার, দশ পাখিয়া গ্রামের মৃত গোলাম সরোয়ার মোল্লার ছেলে বায়েজিদ হোসেন, দরাজহাট গ্রামের মৃত মুছা মোল্লার ছেলে মফিজুর রহমান, শাহাদত মোল্লার ছেলে সাইফুল ইসলাম লিমন, মৃত আজিবর মোল্লার ছেলে মোজাফ্ফর মোল্লা, অভয়নগর উপজেলার কামকুল গ্রামের আব্দুল মান্নান মিনার ছেলে আজিজুর রহমান টিটু মিনা, পায়রা গ্রামের মৃত জহির উদ্দিন মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা মাস্টার, রাজঘাট সাভারপাড়ার মৃত ওমর আলীর ছেলে আব্দুস সাত্তার বিশ্বাস, মহাকালের মৃত ইমান আলী শেখের ছেলে পিয়ার আলী শেখ, একতারপুর গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে ইউসুফ আলী শেখ, পায়রা গ্রামের সুলতান মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন, দুর্গাপুর গ্রামের হাসান আলীর ছেলে ইনামুল গাজী, পাইকপাড়া গ্রামের মৃত জালাল বিশ্বাসের ছেলে শুকুর বিশ্বাস, মৃত মজিদ গাজীর ছেলে আবুল গাজী, শার্শা উপজেলার পুটখালীর মৃত গোলজার মোড়লের ছেলে লিয়াকত আলী মেম্বার, মহিষা গ্রামের মৃত ইয়াছিন গোলদারের ছেলে আব্দুল কুদ্দুস গোলদার, সামটা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ই¯্রাফিল হোসেন বাবু, দীঘা গ্রামের মৃত সোলায়মান সরদারের ছেলে রেজাউল করিম, উলাশী দক্ষিণপাড়ার মৃত বাকের আলী মোড়লের ছেলে মফিজুর রহমান মফো।