যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভৈরব নদে মৎস্য পোনা অবমুক্ত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৎস্য পোনা অবমুক্ত করেছে যশোর জেলা মৎস্যজীবী দল। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে থেকে ভৈরব নদে মৎস্য পোনা অবমুক্ত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া।

ছবি: লোকসমাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার প্রমুখ।