চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে এক কৃষকের। নিহত কৃষক জ্যোতিন্দ্র নাথ বিশ্বাস (৫২) উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের মৃত খগেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে। বুধবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে তিনি মারা যান।
নিহতের ছেলে কাত্তিক বিশ্বাস জানান, বৃধবার সকালে একই গ্রামের শেখর চন্দ্রের জমিতে কাজ করতে যান তার বাবা জ্যোতিন্দ্র নাথ বিশ্বাস। ধানক্ষেতের ওপর দিয়ে ড্রপ তারের মাধ্যমে পাশেই জনৈক শান্তর মুরগীর খামারে বিদ্যুৎ নেয়া। রাতে ওই তার ছিঁড়ে ধানক্ষেতের আইলের পাশে পড়ে যায়। কাজ করার এক পর্যায়ে ছেঁড়া তারে স্পর্শ করা মাত্রই তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার খন্দকার জুলকার হোসেন বলেন, কৃষক জ্যেতিন্দ্র নাথ বিশ্বাসকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।