যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলার ঘটনায় যুবক আটক

২০২২ সালের ২৮ আগস্ট বিকেলে যুবলীগ ক্যাডাররা অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে প্রকাশ্যে বোমা হামলা করে। এর আগে এদিন বিকেল চারটার দিকে শহরের দড়াটানায় যুবলীগের একটি মিছিল থেকে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে হামলা চালানো হয়।

0
অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলার ঘটনায় যশোরে যুবক আটক
লাল কালিতে গোল চিহ্নিত আটক শয়ন এর্ব ছবির সর্বডানে কুখ্যাত শিপলু। ছবিটি ২০২২ সালের ২৭ আগস্ট তোলা- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিম।

বৃহস্পতিবার রাতে যশোর শহরের আশ্রম রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক শয়ন আশ্রম রোড এলাকার শফির ছেলে।

যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলার ঘটনায় যুবক আটক
আটক শয়ন- ফাইল ফটো

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে শয়ন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনার ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, শয়ন শংকরপুর এলাকার আলোচিত তুহিন ও সুহিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন তিনি। এ সময় পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

২০২২ সালের ২৭ আগস্ট বিকেলে যুবলীগ ক্যাডাররা অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে প্রকাশ্যে বোমা হামলা করে। এর আগে এদিন বিকেল চারটার দিকে শহরের দড়াটানায় যুবলীগের একটি মিছিল থেকে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে হামলা চালানো হয়।

সেদিন অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে পুলিশ যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার দলের ২৮ জন নেতা-কর্মীকে আটক করে। রোববার আদালতে তিনি ওই নেতা-কর্মীদের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে বিকেল চারটার দিকে তার ওপর হামলা করে তার গাড়ি ব্যাপক ভাঙচুর করা হয়।

যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলার ঘটনায় যুবক আটক
বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে ও গাড়িতে ২০২২ সালের ২৭ আগস্ট যুবলীগের ক্যাডার তাণ্ডবের চিত্র- ফাইল ফটো

অমিত অভিযোগ করেছিলেন, শহরের প্রধান কেন্দ্র দড়াটানায় প্রকাশ্যে তার গাড়ি থামিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে। এসময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা নিস্ক্রিয় ছিল।

সেময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জানিয়েছিলেন, দড়াটানায় হামলার শিকার অনিন্দ্য ইসলাম অমিত বাড়ি ফেরার কিছু সময় পর পোনে ৫টার দিকে হামলা চালানো হয় তার বাড়িতে। এসময় হামলাকারীরা ২ রাউন্ড গুলি ছোড়ে। এসময় প্রতিরোধ করা হলে হামলাকারীরা চলে যায়। হামলাকারীরা বাড়ির সামনে রাখা ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। এর মধ্যে দুইটি দৈনিক লোকসমাজের। একটি ছিল ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুর, অপরটি বিজ্ঞাপন ব্যবস্থাপক শামীমের।

যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলার ঘটনায় যুবক আটক
২০২২ সালের ২৭ আগস্ট বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে যুবলীগ ক্যাডারদের চালানো তাণ্ডবের চিত্র- ফাইল ফটো

রবিউল আরও জানিয়েছিলেন, অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলা চালানোর আগে হামলাকারী যুবলীগের ক্যাডাররা মিছিলসহ জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।
সেই দিন একাধিক প্রত্যক্ষদর্শী বলেছিলেন, যে মিছিল থেকে হামলাগুলো চালানো হয়েছে তার নেতৃত্বে ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের তৎকালীন ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ও যুবলীগ নেতা যশোর পৌরসভার কাউন্সিলর জাহিদ হোসেন মিলন। এছাড়া অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলার নেওয়া একাধিক ছবিতে ছাত্রলীগের সাবেক নেতা মোটরসাইকেল চুরিসহ নানা অপরাধে কুখ্যাত শিপলুকেও দেখা যায়।