যশোরে বাফওয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0

 

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)‘র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে যশোরে। আঞ্চলিক শাখা যশোরের আয়োজনে স্থানীয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে শুক্রবার সকালে বাফাওয়া কার্যালয় সংলগ্ন মাঠে শোভাযাত্রা বের হয়। এছাড়া দিবসটি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাফওয়া আঞ্চলিক শাখা মতিউর, যশোরের সভানেত্রী ফাহমিদা আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজনে যশোরে বসবাসকারী বিমান বাহিনী সদস্যদের পত্নী ও বাফওয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।