যশোরে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিন’র ১৭ বছরে পদার্পণ পালন

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিন’র ১৭ বছরে পদার্পণ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
প্রেসক্লাব যশোরের সভাপতি দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুন’র সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চল প্রধান ফকির আখতারুল আলম, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সমাজের কথা’র ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দন’র নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি মনিরুজ্জামান মুনির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার মিলন রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক প্রণব দাস।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানকে যায়যায়দিন’র স্মারক উপহার প্রদান করা হয়। পরে প্রধান অতিথি সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে দিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।