যশোরে প্রতারণার অভিযোগে ফিউচার আউটসোর্সিংয়ের কর্মকর্তা ২ ভাই আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রতারণার অভিযোগে ফিউচার আউটসোর্সিংয়ের কর্মকর্তা দুই ভাইকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম ও রিয়াজুল ইসলাম। রোববার দুপুরে যশোরের খোলাডাঙ্গা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো.নাজিউর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগ রয়েছে। তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জনের নামে মানুষের সাথে প্রতারণা করছেন। শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট আটকে রেখে তারা জিম্মি করেন। অভিযানের সময়ও সেখানে অন্তত ১৫ জন ভুক্তভোগীর উপস্থিতি দেখতে পাওয়া যায়।