যশোরে পৌরসভার উঠান বৈঠক অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার আয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধি (বাল্যবিবাহ, মাদক, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, সন্ত্রাস নির্মূল) ও এলাকার উন্নয়ন ভাবনা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিএড কলেজ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। বৈঠকে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শফিউদ্দৌলা ছোটলু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, শিকদার মোকলেছুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু, উপসহকারী প্রকৌশলী জুবাউর রহমান এবং শহর পরিকল্পনাবিদ সুলতানা সাদিয়া প্রমুখ।