যশোরে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত সোমবার পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১২ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কানু চন্দ্র বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে লেবুতলা গ্রামের তেঁতুলতলা বাজারের জনৈক রবিউলের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-খ-১১-৪৬৩৯) দুই যুবককে আটক করেন। আটককৃতরা হলেন-লেবুতলা পূর্বপাড়ার লিয়াকত আলী শেখের ছেলে ইয়াজুল শেখ (৪০) ও চৌগাছা উপজেলার হাউলী পূর্বপাড়ার সাধন মন্ডলের ছেলে সৌরভ মন্ডল ওরফে গাঙ্গুলি (২৮)। দুপুর একটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মানদিয়া বটতলা নামকস্থানে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উলফাত মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন তিনি। আটক উলফাত মোল্লা একই এলাকার মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের খালকাটা পাড়ায় অভিযান চালায়। সেখান থেকে এ সময় ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল আহমেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সীতারামপুর গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে। বিকেল পৌনে চারটার দিকে ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস শহরের পুরাতন কসবা কাঁঠালতলায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবুল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেন। বাবুল হোসেন শহরতলীর ঝুমঝুমপুর মধ্যপাড়ার মৃত নুর আলমের ছেলে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ডিবি পুলিশের এসআই লিটন কুমার মন্ডল ঝুমঝুমপুরস্থ উপজেলা পরিষদ চত্বরের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেন। এরা হলেন-সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের টিপু শেখের ছেলে জুয়েল রানা (২৮) ও বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে তরিকুল ইসলাম (২৫)। রাত সোয়া ১১ টার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সদর উপজেলার পাকদিয়া নামক স্থানে অভিযান চালান। এ সময় সেখান থেকে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন-একই এলাকার বারেক বিশ্বাসের ছেলে সুজন আলী (২৮) ও মৃত সুলতান আহমেদের ছেলে রুবেল হোসেন (৩২)। রাত সাড়ে ১১ টার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল কবির পাকদিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ ইলিয়াস হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেন। তিনি একই গ্রামের ইউসুফ হোসেনের ছেলে। গত সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে র‌্যাব সদস্যরা শহরের শংকরপুরে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেন। এরা হলেন-একই এলাকার আব্দুল খালেকের ছেলে সাদ্দাম (১৯) ও মতিয়ার রহমানের ছেলে মামুন বিল্লাহ (৩২)।