যশোরে পহেলা আগস্ট যুবদলের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আগামী পহেলা আগস্ট (শনিবার) যশোর জেলা যুবদলের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ৩ টায় মুন্সী মেহেরুল্লাহ ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। সভা পরিচালনা করেন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদসহ জেলা যুবদলের ১৬ টি সাংগঠনিক ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ।