যশোরে নিজ বাড়ির সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যা, ইরান ও রিয়াজ আটক

0
আটক ইরান ও রিয়াজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামের রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যার কয়েকঘন্টার মধ্যেই এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, পাগলাদাহ গ্রামের মানিক জমাদ্দারের ছেলে ইয়াসিন হোসেন ওরফে ইরান এবং আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন। শনিবার মধ্যরাতে চৌগাছা উপজেলার কালিয়া কুন্ডু গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এর আগে নিহত শহিদের বাবা বশির আহম্মেদ কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। পলাতক আসামিরা হলেন, জাহাঙ্গিরের ছেলে মিরাজ, তার ভাই আলিফ, রিয়াজ, পিয়াস, একই গ্রামের আমিনুল এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজন।