যশোরে দুস্থদের মাঝে অনিন্দ্য ইসলাম অমিতের শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছেন দলের নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলন বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
গতকাল শনিবার শহরের বিএড কলেজ মাঠে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির মালিক প্রমুখ। এছাড়াও শনিবার সদর উপজেলার বসুন্দিয়া, ইছালি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।