যশোরে বাসের মধ্যে হেলপার খুন

0

স্টাফ রিপোর্টার।। যশোরে বাসের মধ্যে থেকে এক হেলপারের মরদেহ উদ্ধার হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শহরের ঢাকা রোড মনিরুদ্দিন ফিলিং স্টেশনের সামনে রাখা একটি বাসের মধ্যে থেকে বাপ্পি নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, রাতে বাসটি ওই স্থানেই ছিল। চালক নাজমুল হক সকাল ৭টার দিকে এসে দেখেন বাসের ভেতর থেকে দরোজা বন্ধ। জানালা দিয়ে দেখেন ভেতরে হেলপার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাসের চালক ও সুপারভাইজার উজ্জ্বলকে হেফাজতে নিয়েছে। নিহত বাপ্পির বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি বলে পুলিশ জানায়।