যশোরে দু’কলেজ ছাত্র ছুরিকাহত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রামনগর গ্রামে গত রোববার রাতে দু’কলেজ ছাত্র ছুরিকাহত হয়েছেন। মাদক ব্যবসায়ীরা তাদের ছুরিকাঘাত করেছে বলে আহতরা জানিয়েছেন। তারা হচ্ছেন, রামনগর গ্রামের বজলুর রহমানের পুত্র মেহেদী হাসান সজিব (১৯) ও ইব্রাহিম খলিলের পুত্র মাহমুদুল হাসান সাগর (২৪)। মেহেদী হাসান জানিয়েছেন, রোববার রাত পৌনে ১০টার দিকে কাজীপুর গ্রামের অন্তর, সজিব ও সোহেল মোবাইল ফোনে তাদের রাজারহাট বাজারে ডেকে নিয়ে যায় এবং ছুরিকাঘাত করে। এতে আহত হন তারা। পরে লোকজন উদ্ধার করে আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। মেহেদী হাসান যশোর সরকারি এম এম কলেজের অর্থনীতি সম্মান ১মবর্ষের ছাত্র। মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ এইচএসসি পাস করেছে। আহতদের অভিযোগ, যারা তাদের ছুরি মেরেছে তারা সকলেই মাদক ব্যবসায়ী।