যশোরে দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন। এ সময় সমিতির সদস্য, প্রবীণ দলিল লেখক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সমিতির আহ্বায়ক হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান যশোর সদর সাব-রেজিস্ট্রার আমিনা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সরোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক শামছুল আলম টুটু, যুগ্ম-আহ্বায়ক হায়াতুর রাজীব, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক গাজী মাজহারুল আনোয়ার বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক মমিনুর রহমান রিপন এবং সদস্য সচিব সাহিদুর রহমান বিপুল। সদস্য রেজাউল করিম, কাজী রুহুল কুদ্দুস, আক্তার হোসেনশাহীন আলম লিটন, বাবুল হোসেন, সদস্য ইমামুর রেজা, আশফাকুর রহমান তুষার, ওবায়দুর রহমান, শাহাদত হোসেন, নাসিরউদ্দীন লিটন, হাসান আলী, বুলবুল আহম্মেদ, শামসুজ্জামান শাহীন, মহিদুল ইসলাম সোহাগ, জাহিদুল ইসলাম এবং সুজন মাহমুদ প্রমুখ।