যশোরে তানযীমুল উম্মাহ মাদ্রাসায় ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা যশোর শাখার অনাবাসিক হিফয ও জেনারেল সেকশনের উদ্যোগে সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ এপ্রিল) মাদ্রাসার নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব এবং দারুল উলুম মাদ্রাসা যশোরের মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যশোর ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা আশরাফ আলী। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক আ খ ম মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেকশন প্রধান আসাদুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তা হাফেজ আজমল হুসাইন,হাফেজ হাফিজুর রহমান,মাহমুদুল হাসান,মাসুম বিল্লাহ,হাফেজ আব্দুস শুকুর, বিপ্লব হোসেন প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে ২৪ জন ছাত্রকে আল-কুরআনের হিফয ও ১৩ জন ছাত্রকে নাযেরা সবক প্রদান করা হয়।