যশোরে ডেন্টাল সার্জন ফোরামের ঈদ সামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ ডেন্টাল সার্জন ফোরাম যশোরের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার(১৭ এপ্রিল) শহরের বঙ্গবাজারে শুভ্র ডেন্টাল কেয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। ডেন্টাল সার্জন ফোরাম যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সোহাগ,কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন,সদস্য সগির আহমেদ,ইয়াসির আরাফাত প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে শতাধিক দুস্থ ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।