যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯ জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩। তবে আশার কথা, এই সময়ে ৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৭ জন, অভয়নগরে ১৩ জন, মনিরামপুরে ৩ জন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এই বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত যশোরে মোট ৩২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৯৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন। মশা যেন বংশবৃদ্ধি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর তিনি জোর দিয়েছেন।