যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ আলাদা অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও আধাকেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শার্শার নাভারন বাজারের একটি রেস্তোরাঁর সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৩ জনকে আটক করা হয়।

এরা হলেন, শার্শা উপজেলার বেরি পশ্চিমপাড়ার আকিজ উদ্দিনের ছেলে শাহিন হোসেন, ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ আল হোসাইন ও আব্দুল মালেকের ছেলে সবুজ সুলতান। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, এসআই সামিউল ইসলাম গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম নামে একজনকে আটক করেন। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আজিজুল ইসলাম একই এলাকার মোশারফ আলী মোড়লের ছেলে।

সূত্র আরো জানায়, এসআই বাবলা দাস গত শুক্রবার রাত ১০টার দিকে চৌগাছা উপজেলার আড়পাড়া পূর্ব পাড়া জামে মসজিদের সামনে অভিযান চালান।

এ সময় তিনি সেখান থেকে সোহাগ হোসেন তোতা নামে একজনকে আধাকেজি গাঁজাসহ আটক করেন। আটক সোহাগ হোসেন তোতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।