যশোরে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যশোরে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হয়। শনিবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দিলদার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডাক্তার চন্দ্র শেখর কুন্ড, সাবিহা কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন

সভাপতিত্ব করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ।

অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।