যশোরে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

 

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার যশোরে কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবিব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা.আবুল কালাম আজাদ লিটু, শুভসংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, শুভসংঘের উপদেষ্টা যশোর কলেজের উপদেষ্টা মোস্তাক হোসেন শিম্বা, উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালেন কণ্ঠের যশোর প্রতিনিধি ফিরোজ গাজী ও সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান।