ঝিকরগাছায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এনজিও নাগরিক উদ্যোগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যুব উন্নয়ন অফিসার আরব আলী। বক্তব্য রাখেন, এডভোকেসি কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা ইদ্রিস আলী, সাংবাদিক আতাউর রহমান জসি, এম আর মাসুদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, নাগরিক উদ্যোগ পানিসারা ইউনিয়নের তুশার কুমার, গদখালী ইউনিয়নের কালীদাস প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩৫জন সদস্য অংশগ্রহণ করেন।