যশোরে কাজী সমিতির আংশিক কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার ॥ মাওলানা মোশাররফ হোসেনকে সভাপতি এবং মাওলানা ইউসুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে যশোর জেলা কাজী সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার যশোর রেড ক্রিসেন্ট ভবনে সংগঠনের এক বর্ধিত সভা থেকে এই কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা সুলতান আহম্মেদ, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, অর্থ সম্পাদক মাওলানা ইকবাল হোসেন ও দপ্তর সম্পাদক মওলানা মোহাম্মদ আযম শরীফ।