যশোরে করোনা ও উপসর্গে আরও দুজনের মৃত্যু : নতুন আক্রান্ত ৩৫

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরানের সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬৩ জনের শরীরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন। আক্রান্তের হার ১৬ দশমিক ৭৫ শতাংশ। এ নিয়ে যশোরে মোট ৫২৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৩৯ জন। আক্রন্তদের ভেতর ২২ হাজার ৩৮৮ জন সুস্থতা লাভ করেছেন। হাসপাতালে ২১ জন এবং ১হাজার ৮০২ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসি ইউ- তে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মোজাম শেখ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তার মত্যু হয়। নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে এদিন দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মোজাম শেখের বাড়ি যশোর শহরের নাজির শংকরপুর এলাকায়। এ দিন রাতে আইসোলেশনে মারা যান জহুরুল হক(৭১)। জহুরুল হকের বাড়ি ঝিকরগাছা উপজেলার শ্রীরামকাঠি গ্রামে। তাকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যশোরে করোনায় আক্রান্ত কমছে তেেব মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানিয়েছেন।