যশোরে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার যশোর নগর ছাত্রদলের ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে একটি অভিজাত রেস্টুরেন্টে সংবর্ধনা প্রদান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাবাত জামান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যুগ্ম-আহ্বায়ক মাসুদ কায়সার ইস্তি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, নগর ছাত্রদল নেতা শিবলী হোসেন অমিত, স্বেচ্ছাসেবক দল নেতা শের আলী, আব্দুস সাত্তার রাজু প্রমুখ।

এসময় ২৩ জন কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।