যশোরে আইনজীবী সমিতির নির্বাচনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে ২৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে পূর্ণাঙ্গ প্যানেল এবং লইয়ার্স কাউন্সিল ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির আংশিক প্যানেলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন

জাতায়ীতাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক পদে এম এ গফুর, সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে সেলিম রেজা, গ্রন্থগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল এবং নির্বাহী সদস্য পদে মুন্সি মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী মনোনয়নপত্র জমা দেন।

লইয়ার্স কাউন্সিলের পক্ষে সভাপতি পদে আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক পদে আকম মনিরুল ইসলাম, সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক, যুগ্ম সম্পাদক পদে আব্দুল করিম মন্ডল, গ্রন্থগার সম্পাদক পদে শাহরিয়ার হক রিফাত এবং নির্বাহী সদস্য পদে শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেন।

গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে সহসভাপতি পদে বাসু দেব বিশ্বাস ও সহকারী সম্পাদক পদে আশরাফুল আলম মনোনয়ন পত্র জমা দেন। এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট ও রেফাত রেজওয়ান সেতু মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক দেবাশীষ দাস, সদস্য মো. ইসহক, আমিনুর রহমান, আব্দুল মোহায়মেন, মঈনুল হক খান ময়না, আব্দুল লতিফ লতা, আরিফুল ইসলাম শান্তি, হাসানুর রহমান আসাদ, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান খান, লইয়াস কাউন্সিলের উপদেষ্টা ইমামুল হাসান, মাফুজুর রহমান, মঞ্জুর কদের আশিক, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা কাজী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান বুলু, শাহরিয়ার বাবু প্রমুখ।