যশোরে আইডিয়ার পিঠা পার্বণে গাছি সম্মননা

0

স্টাফ রিপোর্টার॥ এলাকায় ‘খেজুর গাছি’ নামে পরিচিত গোলাম হোসেনের বয়স এখন ষাট ছুঁই ছুঁই। নিজের জমি-জমা তেমন নেই বললেই চলে। যশোর শহরতলীর বিভিন্ন স্থানে তিন দশক ধরে শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ এবং সেই রস থেকে গুড় উৎপাদন করে আসছেন তিনি। যে খেজুর রস ও গুড়ের জন্য যশোর জেলা বিখ্যাত; সেই ব্যান্ডিং পণ্যের ঐতিহ্য রক্ষার্থে যারা কাজ করেন যারা, সেই গোলাম হোসেনের মতো তিন গাছি সম্প্রদায়কে ‘গাছি সম্মাননা’ দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় যশোর শহরের খড়কিতে অবস্থিত পিঠা পার্কের আয়োজনে পিঠা পার্বণ ও গাছি সম্মননা অনুষ্ঠানে তাদের সম্মননা দেওয়া হয়। সম্মননা প্রাপ্তরা হলেন শহরের খড়কির গোলাম হোসেন, আব্দুল মাজেদ ও আশরাফ হোসেন। অনুষ্ঠানে অতিথিরা এই গুণী তিন খেজুর গাছিকে সম্মননা স্মারক তুলে দেন। আইডিয়া পিঠা পার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীনের সভাপতিত্বে অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসান, আইডিয়া পিঠা পার্কের সমন্বয়ক সোমা খান, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ, আইডিয়া স্পোকেন এর সমন্বয়ক নাবিলা সুলতানা, উইনি গ্রুপের নির্বাহী প্রধান মল্লিকা আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আইডিয়া পিঠা পার্কের সদস্যদের পরিবেশনায় মঞ্চস্থ হয় ‘ঠিলে ধুয়ে দে বউ, গাছ কাটতি যাবো’ শিরোনামে বাঙালি সংস্কৃতির একাল-সেকাল নিয়ে বিশেষ নাটক।তার সঙ্গে বাড়তি আমেজ নানান স্বাদের পিঠাপুলি। এতে অংশ নিয়ে সবাই আবহমান বাংলার ঐতিহ্যের রকমারি পিঠার স্বাদ গ্রহণ করেন। গান ও নৃত্যের আর নাটক মঞ্চায়নের