যশোরে অন্ধত্ব ও তার প্রতিকার শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার।। বাংলাদেশের বর্তমান অন্ধত্ব ও তার প্রতিকার শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অবসর প্রাপ্ত সরকারি ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরসিডিডব্লিউএ) যশোর জেলা শাখা বৃহষ্পতিবার সন্ধ্যায় জেস টাওয়ারস্থ ক্যাফে ডি-লাইট- এ এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে।

আরসিডিডব্লিউএ’র আহবায়ক প্রফেসর ডা. এ এইচ এম আব্দুর রউফের সভাপতিত্ব প্রধান আলোচক হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সৈয়দ মাহবুবুল আলম।

প্রধান আলোচক হিসেবে তথ্য উপাত্ত উপস্থাপন করেন বাংলাদেশ আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান প্রফেসর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. নজরুল ইসলাম।

সম্মনিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা.মোঃ মেজবাহ উর রহমান ও যশোরের সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডা. মোঃ আক্তরুজ্জামান, প্রফেসর ডা. কাজী নিলুফার মলী, চক্ষু বিশেষজ্ঞ ডা.মোঃ আহসান কবির, প্রফেসর ডা. এন কে আলম।

স্বাগত বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ গিয়াসউদ্দিন, গাইনি প্রফেসর ডা. মোঃ রবিউল ইসলাম, ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক যা. মোঃ সালাউদ্দিন আহমেদ, প্রফেসর ডা. এনকে আলম, সাবেক তত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ইয়াকুব আলী, কার্ডিওলজী বিশেষজ্ঞ ডা. জয়োন্ত কুমার পোদ্দার, প্রবীন চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ আহসান কবির,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদ-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা.এস এম আবু আহসান লাল্ট, যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ আক্তারুজ্জামান, প্রফেসর ডা. মোঃ হারুন অর রশীদ, কুইন্স হসপিটাল লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর ডা. আহমেদ বদরুদ্দোজা, ডা. মোঃ শাহাবুদ্দিন।