যশোরে আগামীকাল থেকে শুরু তিন দিনের ইজতিমা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার থেকে যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতিমা। আল্লাহু আকবর, আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হবে গোটা ময়দান। তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী হিসেবে পরিচিত মাওলানা নিজামুদ্দিনের অনুসারীদের উদ্যোগে এবারের ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে।

জেলার আট উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লির এই ইজতিমায় অংশ নেবে।

ইজতিমার জিম্মাদার ইয়ামিনুর রহমান জানান, শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে ইজতিমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতিমা শেষ হবে।

ছবি: লোকসমাজ।

ইতোমধ্যে ইজতিমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃস্পতিবার থেকে মুসল্লিদের উপস্থিতিতে ইজতিমা মাঠ পূর্ণ হয়ে গেছে। ইজতিমা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইজতিমা মাঠের উপস্থিত মুসল্লিদের পাশাপাশি অন্যান্য মুসল্লিরা অংশ নেবেন। কাকরাইল মসজিদের মুরব্বিদের পাশাপাশি বিদেশি মেহমানরাও ইজমিতায় দ্বীনের আলোকে বয়ান করবেন।

মাঠজুড়ে প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে ত্রিপল টানানো, মুসল্লিদের জন্যে ওজুখানা তৈরি, সুপেয় খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থার পাশাপাশি পুরো মাঠে মাইক ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। আগত মুসল্লিদের অবস্থানের সুবিধার্থে মাঠে সাতটি খিত্তা নির্ধারণ করা হয়েছে।