তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এম এম কলেজে ছাত্রদলের চারা বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদল কলেজের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ফুল গাছের চারা বিতরণ করেছে।

বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকদের উপস্থিতিতে পর্যায়ক্রমে এসব চারা বিতরণ করা হয়।

পরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবীব, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহসিন উদ্দীন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসা. শিরিনা খাতুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।