যশোরের ৩ পত্রিকার প্রকাশক ও ১ জন শিক্ষিকার বিরুদ্ধে মানহানি মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ মনিরামপুর উপজেলার গাংগুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সহকারী শিক্ষিকা তাঞ্জুয়ারা খাতুন ও যশোর থেকে প্রকাশিত ৩টি পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে রোববার আদালতে মানহানির মামলা হয়েছে। গাংগুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন- দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন এবং দৈনিক প্রতিদিনের কথা প্রকাশক ও সম্পাদক।
মামলায় ফরিদ উদ্দিন উল্লেখ করেছেন, তিনি সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। অপরদিকে সহকারী শিক্ষিকা তাঞ্জুয়ারা খাতুন শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত। এছাড়া যোগ্যতা না থাকা সত্ত্বেও তাঞ্জুয়ারা সহকারী প্রধান শিক্ষক পদটি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিচালনা পরিষদ ফরিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে তাঞ্জুয়ারা পরিকল্পিতভাবে গত ৯ অক্টোবর উল্লিখিত ৩টি পত্রিকায় প্রকাশিত অসত্য সংবাদ পরিবেশনে সহায়তা করেছেন। এতে ফরিদ উদ্দিনের মানহানি হয়েছে।