যশোরের মুড়লিতে ফুড কারাখানার শ্রমিকদের মাঝে পুলিশ সুপারের সাবান ও মাস্ক বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে এবং সুরক্ষার জন্য যশোরের পুুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বুধবার দুপুরে শহরতলীর মুড়লি মোড়ের অ্যারিস্ট ফুড কারখানায় শ্রমিক ও স্থানীয় লোকজনের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করেছেন। এ সময় সাবান দিয়ে ভলোভাবে হাত ধোয়াসহ তাদেরকে সচেতনতা মূলক পরামর্শ দেয়া হয়। এ উপলক্ষ্যে আয়োািজত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান, ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম প্রমুখ।