যশোরের পুলিশ সুপারের সহধর্মিণীর মৃত্যুতে অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সহধর্মিণী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এক শোক বার্তায় তিনি বলেন, কারোরই অসময়ে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। বিপ্লবী রাণীর আত্মার শান্তি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক প্রকাশ করে অনুরূপ বিবৃতি দিয়েছেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।