ফতেপুর ইউনিয়নে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা কৃষক দলের আয়োজনে বালিয়াডাঙ্গা প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু।

ছবি: লোকসমাজ।

সমাবেশে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।