যবিপ্রবি ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

0

যবিপ্রবি সংবাদদাতা॥ প্রায় একমাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটির ওপর থেকে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাদ্দাম ও ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, যবিপ্রবি শাখা ছাত্রলীগের নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত হবে না এই শর্তে বাংলাদেশ ছাত্রলীগ, যবিপ্রবি শাখার কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
১৪ অক্টোবর যবিপ্রবিতে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের সুনাম ক্ষুন্নের অভিযোগে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল কর্যক্রম স্থগিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।