চৌগাছায় কালবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে পৌর এলাকার কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক শামনুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কালব এর যশোর জেলা প্রোগ্রাম অফিসার আনিছুর রহমান।
উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য আজম আশরাফুলের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সামাউল ইসলাম, মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, শিক্ষক বিশ্বজিত কুমার, বিপ্লব হোসেন, শাহানুর হোসেন, হানিফুল ইসলাম, নাসির উদ্দিন, আশরাফুল ইসলাম, ফারুক আহমেদ, শিক্ষিকা ইসমতারা, শাহানাজ পারভীন প্রমুখ।
সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী ও সম্পাদকীয় পাঠ এবং অনুমোদন করা হয়। একই সাথে নতুন বছরে সংগঠন যাতে আরও শক্তিশালী হয় সে লক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন নেতৃবৃন্দ।