মোরেলগঞ্জে ৭১০ কৃষককে বীজ ও সার বিতরণ

0

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ৭১০ জন কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষকের মাঝে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি অধিদপ্তর আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী।