মোরেলগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচএম শহিদুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক এইচ এম জসিম উদ্দিন , অর্থ সম্পাদক কেএম শহিদুল ইসলাম। বক্তারা বলেন, আমরা আর কোনও সাংবাদিকের এমন নৃশংস মৃত্যু দেখতে চাই না। আমরা সরকারের কাছে নাদিমসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন করে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।