মোরেলগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার

0

 

মোরেলগঞ্জ(বাগেরহট) সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে হালিমোন আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১ টার দিকে থানা ভবন সংলগ্ন বারইখালী গ্রামের চাচা সুজন মাতুব্বরের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রানা মাতুব্বরের মেয়ে। হালিমোনের মা নেই। ভাই-বোন নেই। তার পিতা ঢাকায় দিনমজুরের কাজ করেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯ টার দিকে হালিমোন তার চাচা সুজন মাতুব্বরের ঘরে যায়। ১০টার দিকে ঘরের মধ্যে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। এ সময় ওই ঘরে অন্য কেউ ছিলোনা। মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কে এম শওকত হোসেন বলেন, মেয়েটির মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে।